রোজদিন ডেস্ক :
আমেরিকার ওরেগনে এক কিশোর বন্দুকবাজের আক্রমণে তিন শিশু সহ চারজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে। আর ও দুজন গুরুতর আহত। আক্রমণকারী কিশোর ও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে বলে পুলিশ জানায়।
ওরেগনের এক প্রাথমিক বিদ্যালয়ে আচমকা ষোল বছর বয়েসী এক কিশোর গুলি চালালে তিন শিশু ও একজন শিক্ষক প্রাণ হারান।। নিহত তিন শিশুর বয়েস পাঁচ, আট ও এগার বছর। সাত বছর বয়েসী আর ও এক শিশু ও চুয়ান্ন বছর বয়েসী এক শিক্ষক ও গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনা স্থলে পাঁচ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। এর মধ্যে বেন্ড শহরের বাসিন্দা হামলা কারী কিশোর ও আছে। পুলিশ পুরো বিষয় তদন্ত করছে।
মর্মান্তিক এই ঘটনায় গোটা দেশেই আতঙ্ক, উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment