CJP :তিরঙা ওড়ানো কর্মসূচি বাতিল করতে দিপকে কে নোটিশ, চাপা উত্তেজনা দিল্লিতে 

Spread the love

রোজদিন ডেস্ক :

সিজেপি র তিরঙা ওড়ানোর কর্মসূচি বাতিল করতে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কে নোটিশ দিল দিল্লি পুলিশ। তাঁকে এই কর্মসূচি থেকে বিরত করতে তাঁর আবাসন ও ঘিরে রেখেছে পুলিশ। যদিও সিজেপি সহ একাধিক রাজনৈতিক দল, সংগঠন এই কর্মসূচি সফল করতে এককাট্টা হয়েছে। সব মিলিয়ে গোটা দিল্লি জুড়ে এখন চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

আজ বিকেল পাঁচটায় কনট প্লেসে তিরঙা ওড়ানোর কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি তে একটি ব্যবসায়ী সংগঠন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। শীর্ষ আদালত এতে হস্তক্ষেপ করেনি। তবে দশেরার পর আগামী ২৬ বা ২৭ অক্টোবরের পর এই নিয়ে শুনানি হবে বলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
আজ তাঁদের বেঞ্চের বক্তব্য, তাঁদের আশা, শুভবুদ্ধির জয় হবে।
গতকালই রাজধানীর দুই ব্যবসায়ী সংগঠন উৎসবের মরসুমে দিল্লিতে সব রকমের বিক্ষোভ, ধর্ণা নিষিদ্ধ করার আর্জিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দেন। শুধু কনট প্লেস, যন্তর মন্তরই না, সারা দিল্লিতেই তা নিষিদ্ধ হোক তাঁরা চান। এই ধরনের কর্মসূচি র ফলে ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হচ্ছে বলে তাঁদের দাবি।
সি জে পি নেতা অভিজিৎ দীপকে অবশ্য সাফ জানিয়েছেন, আজ এই কর্মসূচি হবেই।
আজ ও পুলিশের পক্ষে তাদের  এই কর্মসূচি বাতিলের আর্জি জানায়
গতকাল থেকেই সেন্ট্রাল পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।
এগার জনের বেশি জাতীয় পতাকা নিয়ে জমায়েত হলে কড়া ব্যবস্থা র হুঁশিয়ারি দিয়েছে দিল্লি পুলিশ।

যদিও কর্মসূচি পালনে অনড় সি জে পি।

অন্যদিকে কেন্দ্রর অস্বস্তি বাড়িয়ে আজ মুম্বাই, চেন্নাই এও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সিজেপি র দুই শীর্ষ নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদেও সরব হয়েছেন আয়োজক রা।

মুম্বাই এর আজাদ ময়দান, চেন্নাই এর রাজরথিনম স্টেডিয়ামে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে।

বিজেপি বিরোধী বিভিন্ন দল, সংগঠনও এতে যোগ দিয়েছে। চেন্নাই এর সমাবেশে ডিএমকে প্রধান স্ট্যালিনের বোন সাংসদ কানিমোঝি ও গেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*