CJP নেতা অভিজিৎ দীপকে বাড়ি থেকে বেরোতেই আটক করল পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : 
যেমন ভাবা, তেমনই কাজ! কনট প্লেসে তাঁর ঘোষিত তিরঙা ওড়ানোর কর্মসূচিতে যোগদানের জন্য বাড়ি থেকে বেরোনো মাত্র সিজেপি নেতা অভিজিৎ দীপকেকে আটক করল দিল্লি পুলিশ।

যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর দায়ে দলের দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কে আগেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা এখন তিহাড় জেলে বন্দি। তাঁদের মুক্তির দাবিতে আজ বিকেল পাঁচটায় কনট প্লেসে তিরঙা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছেন অভিজিৎ দীপকে। এর পাশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি তো আছেই। অভিজিৎ দীপকেকে এই কর্মসূচি থেকে বিরত করতে আজ অবধি চেষ্টা চালিয়েছে দিল্লি পুলিশ। দেওয়া হয়েছে হুঁশিয়ারিও। কিন্ত তিনি ও তাঁর অনুগামীরা নিজেদের দাবিতে অনড়। আজ তাঁর বাড়ি আগে থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। তিনি বেরোতেই তাঁকে আটক করা হোল।

সিজেপি র ডাকা তিরঙা ওড়ানোর কর্মসূচি নিয়ে দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার পদস্থ আধিকারিক দের নিয়ে নিরাপত্তা রক্ষায় পর্যালোচনা বৈঠক করেন।।
অতিরিক্ত পুলিশ কমিশনার ডি কে গুপ্তা বলেন, কনট প্লেস সহ কোন জায়গায় যান চলাচল যাতে ব্যাহত না হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে ও তদারকি চলছে। নিত্যযাত্রী দের পুলিশের পরামর্শ মেনে যাতায়াত করতে বলা হয়েছে।
সি জেপি নেতা অভিজিৎ দীপকে আটক হওয়ার পর পরবর্তী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*