- আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের পরে শুরু সপ্তমীর পুজো। বারোয়ারি মণ্ডপ থেকে বাড়ির পুজোয় শুরু আবাহন।
- শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ লালকৃষ্ণ আদবাণীকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে সংক্রমণ থাকায় তাঁকে হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
- ইডির কয়লা মামলায় লালা অর্থাৎ অনুপ মাঝির প্রায় ১৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো।
- দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত অন্তত ৮। এ ছাড়াও, গুরুতর জখম বেশ কয়েকজন।
- শনিবার সাতসকালে ভূমিকম্প হিমাচল প্রদেশের শিমলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হিমাচল প্রদেশের শিমলার ৪০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে ভারতীয় সময় ৪টে ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।
- শনিবার সকালে ছাড়া পেলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভানেত্রী নেহা বোর়া।
- ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাড়িতে ধাক্কা মারল বেপরোয়া ডাম্পার। সেই ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি বাড়ি। এই ঘটনায় ডাম্পার মালিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
- রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত ও চিনের উপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- নবাবহাট এলাকার নার্সিংহোমে ফাইমোসিসের অস্ত্রোপচারের পরে চার বছরের অরণ্য রায়ের মৃত্যুর ঘটনায় ধৃত অ্যানেস্থেটিস্টকে বনজকুমার দে-কে এ বার জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বর্ধমান সিজেএম আদালত।
- কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে তলব করল ED। সিএমআরএল (CMRL) সংক্রান্ত অর্থ পাচারের মামলার তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে পিনারাই বিজয়নকে বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা।

Be the first to comment