CENSUS 2027: জন গণনার কাজে এবার বেসরকারি স্কুলের শিক্ষকরাও, নিয়ম বদলে ফেলে বড়সড় পরিবর্তন কেন্দ্রের

Spread the love

প্রতিবেদন: চলতি জনগণনার কাজে এবার বেসরকারি স্কুলের শিক্ষকদেরও নিয়োগ করা যাবে। জনগণনা সংক্রান্ত বিধি সংশোধন করে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। নয়া নিয়মে, এবার থেকে সরকার ও সরকার পোষিত স্কুলগুলির মতোই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও জনগণনার কাজে নিয়োগ করতে পারবে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলর প্রশাসন। শুক্রবার ১৬ অক্টোবর জারি করা এক গেজেট নোটিফিকেশনে এই সংশোধনের কথা জানিয়েছে কেন্দ্র। এই লক্ষ্যে ১৯৯০ সালের জনগণনা বিধি সংশোধন করা হয়েছে। যদিও বেসরকারি স্কুল শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ করা নিয়ে এই মুহূর্তে আদালতে মামলা চলছে। তার মধ্যেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনেহ করা হচ্ছে। শুক্রবার রাতে দেশের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জনগণনা বিধি, ১৯৯০ সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করেন। নয়া নিয়মে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি সাহায্য না পাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ করা যাবে। এমনকী, কোনও সোসাইটি বা ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও এই কাজে যুক্ত করা যাবে। শুধু শিক্ষক নন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের করনিক এবং আধিকারিকদেরও জনগণনার কাজে নিয়োগ করা যাবে। পাশাপাশি, স্থানীয় প্রশাসন, রাষ্ট্রায়ত্ত সংস্থা,ব্যাঙ্ক, কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান, সোসাইটি এবং ট্রাস্টের কর্মীদেরও এই দায়িত্ব দেওয়া যেতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*