- বুকে সংক্রমণের সমস্যা নিয়ে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি।
- প্রথম সপ্তমীতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলুড় মঠে যাবেন। পাশাপাশি শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। এছাড়া, ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজোও দেখতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- ইডির কয়লা মামলায় লালা অর্থাৎ অনুপ মাঝির প্রায় ১৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো।
- জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সংবাদমাধ্যম সূত্রের খবর, শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে।
- পুজোয় মোটা টাকা চাঁদা না দেওয়ায় পলাশ ছড়ি নামে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।স্থানীয় একটি ক্লাবের নাম জড়ায় এতে। ওই অভিযোগের ভিত্তিতে জগাছা থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছিল। বাকিদের গ্রেপ্তারির দাবিতে শনিবার থানায় ডেপুটেশন দিলেন ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার কয়েকজন বাসিন্দা।
- নৈহাটিতে সিপিএমের বুকস্টল ভেঙে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ, এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরকতলা এলাকায়।
- বর্ধমান শহরের জিটি রোডের বাদামতলা এলাকায় বুকস্টল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। DYFI, সিটু ও SFI-এর যৌথ উদ্যোগে তৈরি ওই বুকস্টলে রাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বাম সংগঠনগুলির। বুকস্টলে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিও খুলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
- সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুর স্কুল মোড়ে এসইউসি-র একটি বুক স্টল ভাঙচুরের অভিযোগ উঠল।
- চুঁচুড়ার প্রতাপপুরে সানন্দা বারিকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন তাঁর স্বামী মদনমোহন বারিক। শুক্রবার রাতে গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, সাংসারিক অশান্তি ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করেই স্ত্রীকে খুন করে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত।
- উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার পুলিশের নাকা চেকিং, তল্লাশিতে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি দেশীয় পিস্তল। দু’টি তাজা কার্তুজ এবং একটি চোরাই মোটরসাইকেল। ধৃতদের নাম শেখ আবদুল্লা ওরফে প্রিন্স (২৬) এবং শেখ ইমতিয়াজ আলম (৩৬)।
- আনন্দপুর থানা এলাকার আরবানার কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত এক বাইকচালক এবং গুরুতর জখম আরও এক। মৃতের নাম প্রত্যুষ পানাই (৩০)। শনিবার ভোর ৪টে নাগাদ চৌবাগা এবং আনন্দপুর রোডের সংযোগস্থলে চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
- দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত অন্তত ৮। এ ছাড়াও, গুরুতর জখম বেশ কয়েকজন। শনিবার সকালে রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার কাড়াডিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।
- শনিবার সাতসকালে ভূমিকম্প হিমাচল প্রদেশের শিমলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হিমাচল প্রদেশের শিমলার ৪০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে ভারতীয় সময় ৪টে ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।
- ট্রেনে করে পাচারের সময় উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকার ব্রাউন সুগার। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার ভারতের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়েছে তিন মহিলাকে। ধৃতদের নাম জোসনারা বেগম (৩৬), জাবরান্নেসা (৩০) এবং আনোয়ারা বেগম ( ১৯)। এদের মধ্যে দু’জনের কোলে ছিল শিশু।
- রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত ও চিনের উপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Be the first to comment