রোজদিন ডেস্ক :
বিজেপি বিধায়ক রেখা পাত্র ও তাঁর অনুগামীদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে একটি পুজো মন্ডপে যাওয়ার সময় পাটলিখানপুরের কাছে তাঁদের গাড়িতে ইঁট বৃষ্টি হয়। রেখা পাত্র ওই রাস্তায় ইরানের নিহত ধর্মগুরুর ছবি দেখে প্রতিবাদ করতে নেমেছিলেন বলে প্রকাশ৷ এই নিয়ে বচসার জেরে তাঁদের আক্রমণ করা হয় বলে অভিযোগ। তিনি থানায়ও যান।ঘটনার জেরে পরিস্থিতি থমথমে।

Be the first to comment