CPM এর বুকস্টলে হামলা বারাসতেও

Spread the love

রোজদিন ডেস্ক : 
বামপন্থার বই বিক্রি চলবে না। হনুমান চালিশা পড়ার দাবিতে এবার হামলা হোল বারাসাতের চাঁপাডালি মোড়ের কাছে সিপিএমের বই এর বিপণিতে। শনিবার রাতে চোরবাগানের মর্মান্তিক ঘটনা নিয়ে শোকে মুহ্যমান রাজ্যে গেরুয়া উত্তরীয় পরিহিত একদল যুবক যুবতী এই হামলা চালায়। তাঁরা নিজেদের স্থানীয় এক হনুমান মন্দিরের ভক্ত (?) বলে দাবি করেন। হামলাকারীরা সব বই টেনে রাস্তায় ফেলে দেন, স্টলে থাকা প্রবীণ বাম নেতাদের ধাক্কা মারেন। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এমনকি হনুমান চালিশার বই এনেও ওখানে রাখা হয়। পুলিশ এলেও তারা কার্যত নিষ্ক্রিয়ই ছিল।।
দীর্ঘদিন ধরে বারাসতের চাঁপাডালি, কলোনির মোড়ে সিপিএমের বই এর বিপনি খোলা হয়। এই প্রথম এমন হামলা হল বলে স্থানীয় নেতারা জানান।
হামলাকারীদের অভিযোগ, সিপিএমের স্টলে দেশবিরোধী, নাস্তিকতার পাঠ দেওয়া বই থাকে। ওরা হনুমান চালিশা পড়ে না। তাই এই বিক্ষোভ।
উল্লেখ্য, পালাবদলের পর এবার পুজোয় বামেদের বই বিপণিতে হামলা নতুন সংযোজন। এর নেপথ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অনেকেই দায়ী করছেন। গতকাল রাতে যাদবপুরে সিপিএমের বই এর স্টল ভাঙতে নজিরবিহীন ভাবে বুলডোজার আনা হয়। দলের কর্মী সহ সাধারণ মানুষ বই হাতে তার প্রতিরোধ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*