রোজদিন ডেস্ক :
চোরবাগানের মর্মান্তিক ঘটনা রাজ্যের দুর্গোৎসবের আনন্দকে ম্লান করে দিয়েছে। সর্বত্র শুধু বিষাদের পরিবেশ। আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আছেন। হাসপাতালে অমিত শাহ আহতদের শারীরিক কুশল কামনা করেন। তাঁদের চিকিৎসা নিয়ে খোঁজ খবর নেন।
রাজ্যপাল আর এন রবি আজ আহতদের দেখতে হাসপাতালে যান।
স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বিশ্বজিৎ বসুও হাসপাতালে গেছিলেন। তিনি আহত পনের জনের সঙ্গে কথা বলেন। চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখেন। পরে জানান, আহতদের মধ্যে একজন ছাড়া আর সবাই স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে প্রকাশ, তিনজন আইসিইউ-তে আছেন। একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ১১ জন সাধারণ ওয়ার্ডে মোটামুটি স্থিতিশীল।
প্রথমে আহতদের মেডিকেল কলেজ, এনআরএস ইত্যাদি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে অধিকাংশকে ইএমবাই পাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সেখানে অমিত শাহ সহ অন্যরা আহতদের দেখতে যান।
মেডিকেল কলেজেও কয়েকজন ভর্তি আছেন বলে প্রকাশ।
গোটা শহর জুড়েই এখন বিষাদ, আতঙ্ক, উদ্বেগের কালো ছায়া জড়িয়ে আছে।

Be the first to comment