প্রতিবেদন: চোরবাগানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২০। ১৫ জন এখনও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। একাধিকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে রবিবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেই পৌছে যান কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দিয়ে প্রার্থনা করেন। কালীঘাটে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব। এরপরই তিনি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে গিয়ে জখম দর্শনার্থীদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কথাও বলেন, চিকিৎসার খোঁজখবর নেন।
এদিকে চোরবাগানের ঘটনার পরই ওই মণ্ডপ বন্ধ করে দেয় পুলিশ। রাতেই সমস্ত আলোকসজ্জা নিভিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে শনিবার রাতেই অত্যধিক ভিড়ের কারণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় টালা প্রত্যয় ও চেতলা অগ্রণীতেও। রবিবার সকালে আরও কয়েকটি পুজো বন্ধ করল পুলিশ। তালিকায় রয়েছে আলিপুর সর্বজনীন ও পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজোও।

Be the first to comment