রোজদিন ডেস্ক :
আজ দ্বিতীয় সপ্তমীর দিনেও ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়লো পাঁচ জনের। ঘটনাস্থল দুর্গাপুরের দুই এলাকা। আহত পাঁচজন আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে প্রকাশ, আজ সকালে ভিড়িঙ্গি মোড়ের দিক থেকে পিয়ালার দিকে বাইকে করে তিন জন যাচ্ছিলেন। আচমকাতা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে তিন আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। দুই যুবক ও এক যুবতী বাইকে ছিলেন, হাসপাতালেই তাঁরা শেষ নিশ্বাস ফেলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ছড়িয়ে পড়েছে।
অপর দুর্ঘটনাটি হয় দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে অন্ডাল মোড়ের কাছে। ওখানে বরাকরগামী একটি বাসের পিছনে চার চাকার একটি গাড়ি ধাক্কা দেয়৷ গাড়িতে থাকা সাতজনের মধ্যে দুজন প্রাণ হারান। পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিভাবে এই দুই দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।
গাড়ির আরোহীরা এক কীর্তনের আসর থেকে ফিরছিলেন বলে প্রকাশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment