- বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। X হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন। অন্যদিকে, রাষ্ট্রপতি দেশে ও বিদেশে থাকা সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানিয়ে সত্য ও ন্যায়ের পথে চলার বার্তা দিয়েছেন।
- আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, “ভারতই তাদের প্রধান লক্ষ্য, কারণ ভারত উন্নতি করছে। গত কয়েক দশকে নির্ণায়ক নীতির মাধ্যমে ভারত যেভাবে এগিয়ে গিয়েছে, তা ব্যাহত করা যে সম্ভব নয়, এই অশুভ শক্তিগুলি তা জানে। তাই তারা ভারত এবং সঙ্ঘকে ভেঙে ফেলার চেষ্টা করছে।”
- চোরবাগানে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বীরপুরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো এখন সরকারের অগ্রাধিকার। মানুষ আগের সরকার ও এখনকার সরকারের পার্থক্য দেখতে পাচ্ছে।’
- মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “আমরা সব বই-প্রেমী, বই বিরোধী নই। কিন্তু আপনি পুষ্পাঞ্জলী দেবেন না, নবমীর আরতি করবেন না, সিদুঁর খেলবেন না, হাতে ডোর লাগাতে গেলে বলবেন, না না লাগাব না। টিকা লাগাতে গেলে বলবেন, না কপালে লাগাবেন না। গলায় তুলসী রাখবেন না। সনাতনী হিন্দুত্বের যে পরম্পরা রয়েছে, তার বিরোধিতা করবেন। তারপরে আপনি গিয়ে দুর্গাপুজোর মণ্ডপের সামনে গিয়ে বইয়ের দোকান বানাবেন!”
- চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারবে রাজ্য সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
- মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ২৫ নভেম্বর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ালেন বিচারপতি পার্থ প্রতিম রায়। আত্মসমর্পণ করার সময়সীমা ২৭ নভেম্বর পর্যন্ত বাড়াল আদালত।
- রাজ্যে স্ট্যাম্প পেপার অমিলের অভিযোগ তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মঙ্গলবার রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২০ নভেম্বরের আগে হলফনামা পেশের নির্দেশ। ২৭ নভেম্বরের আগে পাল্টা হলফনামা জমা দেবেন মামলাকারী। ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
- বুকস্টল ভাঙা নিয়ে সিপিএমের মামলা খারিজ হাইকোর্টের। মঙ্গলবার মামলা খারিজ করলেন বিচারপতি পার্থপ্রতিম রায়।
- পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো পুরুলিয়ার আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতির। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং দুই সন্তান। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে আড়শা থানার হেঁসলা মোড় সংলগ্ন এলাকায়।
- নদিয়ার থানারপাড়া এলাকার টোপলা পুরোনো পাড়ায় ভয়াবহ আগুন। পুড়ে ছাই পরপর ছ’টি বাড়ি। প্রাথমিক ভাবে অনুমান, একটি বাড়ির রান্নাঘর থেকেই আগুন লাগে ওই এলাকায়।
- হুগলির দেবানন্দপুরের নলডাঙায় এলাকায় জনস্বাস্থ্য দপ্তরের জলের পাউচ তৈরির কারখানায় মঙ্গলবার ভোরে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
- সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছিল গুজব। ভুয়ো ভিডিয়ো দিয়ে আতঙ্ক ছড়ানোর চক্রান্ত করা হয় বলে অভিযোগ। এই অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ধৃতদের সঙ্গে বাংলাদেশি বা বিদেশি যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
- মুম্বইয়ের কুরলায় এক বহুতল আবাসনে আগুন। জখম তিন শিশু-সহ অন্তত ন’জন। মঙ্গলবার সকালে কোহিনুর এইচডিআইএল ভবনের তার বেয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল।
- ভারত সফরে এসেছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। মঙ্গলবার তিনি মুম্বইয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রুবিয়ো।
- অভিনেতা টাইগার শ্রফের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হরিয়ানা থেকে চতুর্থ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সমীর। তদন্তে জানা গিয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগের মাধ্যম ছিল এই সমীর।

Be the first to comment