Chorbagan Tragedy, নিহতদের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন সহায়তা

Spread the love

রোজদিন ডেস্ক : 
ঠাকুর দেখতে গিয়ে আর বাড়ি ফেরেননি তাঁরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ চোরবাগানের মর্মান্তিক ঘটনায় নিহতদের বাড়িতে যান। শোকার্ত পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানান। তাঁদের পঁচিশ লক্ষ টাকা সহায়তা করেন।জানিয়ে দেন, উচ্চ আদালতের বিচারপতির অধীনে তদন্ত কমিশন গঠন করে দ্রুত তদন্ত শুরু ও শেষ করা হবে।আজ প্রথমে বর্ধমানের মাধবডিহিতে সন্দীপ বেজ, টগর বেজের বাড়ি যান মুখ্যমন্ত্রী। সঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক, জেলা সভাপতি ছিলেন।


পরে মুখ্যমন্ত্রী প্রাক্তন সরকারের সমালোচনা করে বলেন, গত বছর পুজোর আগে রাজ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তেরো জন মারা গেছিলেন। তখনও ডান্ডিয়া নাচ হয়েছিল। এরপর দার্জিলিং-এ হড়পা বানে কত মানুষের মৃত্যু হয়, পুজোর কার্নিভাল হয়েছিল। এই সব ঘটনায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল কেউ শুনেছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাষায় তিনি কথা বলেন না। তাঁদের কর্তব্য শেখাতে হবে না বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।
আজ তিনি আরামবাগের পিয়ালি প্রামাণিকের বাড়িও যান।


নবমী ও দশমীর দিন তিনি চোরবাগানের মর্মান্তিক ঘটনায় নিহতদের বাড়ি যাবেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*