রোজদিন ডেস্ক :
বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে আজ অবতরণের সময় পাখির ধাক্কা লাগে। এতে দুলে ওঠে বিমানটি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিশাখাপত্তনম থেকে ১৪৮ জন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল। তবে বিমানচালক দক্ষতার সঙ্গে বিমান টিকে নিরাপদেই অবতরণ করান। কোন ক্ষয়ক্ষতির খবর নেই।
অবতরণের পর বিমান টি পার্কিং স্ট্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা র পর তা ফের উড়ানের উপযুক্ত কিনা খতিয়ে দেখা হবে।
অবতরণের সময় পাখির ধাক্কা লাগার পর বিমানটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ায় যাত্রী-সহ সংশ্লিষ্ট মহল স্বস্তিতে।

Be the first to comment