রোজদিন ডেস্ক :
বাঁকুড়ার সোনামুখির লাল বাবা মানচর এলাকায় বাবা ও স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তি কে আটক করা হয়েছে।
স্ত্রীকে হত্যা করে তাঁর মাথা কেটে বাড়ির সংলগ্ন মন্দিরে রেখে আসা হয়। আজ সকালে হাড় হিম করা এই দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয় মানুষ। পুলিশে খবর
দিলে তারা এসে ধৃত মঙ্গল চৌধুরীর বাড়ি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। স্ত্রী রূম্পা চৌধুরীর (৩৯) মাথা মন্দিরে ও দেহ বাড়িতে মেলে। বাবা রাজেন্দ্র চৌধুরীর দেহ বাড়িতে উদ্ধার হয়। কেন তিনি বাবা ও স্ত্রীকে হত্যা করেছেন পুলিশ তদন্ত করছে।
স্থানীয় মানুষের বক্তব্য, ধৃত ব্যক্তি তন্ত্র সাধনা করতেন। তাঁদের বাড়ি মাঝে মাঝে এক তান্ত্রিক ও আসতেন। তন্ত্র সাধনার জন্য ই বাবা ও স্ত্রীকে তিনি হত্যা করেছেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। পুলিশ এই জোড়া খুনের তদন্ত করছে। পুজোর দিনে এমন হাড় হিম করা জোড়া খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment