Bankura, ডিভিসি-র জলে নিখোঁজ দুই নাবালক, তল্লাশি চলছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুজোর ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে দুই মাসতুতো ভাই তলিয়ে গেছে ডিভিসি-র খালের জলে। সোমবার বিকেল থেকে দুই নাবালক পারিজাত মন্ডল ও অনিন্দ্য পুরকাইতের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুই নাবালকের এখন ও খোঁজ না মেলায় উদ্বিগ্ন গোটা এলাকা। সূত্রের খবর, দুর্গাপুর ও শালবনি থেকে তারা মামাবাড়ি বাঁকুড়ার পাত্রসায়রের বোরলবান্দি গ্রামে বেড়াতে এসেছিল। সোমবার বিকেলে বাড়ির কাছে ডিভিসি-র খালের পাশে বসে মোবাইল দেখছিল। আচমকা মোবাইল খালের জলে পড়ে গেলে দুজনে তা তুলতে খালের জলে নামে। কিন্তু উঠতে পারেনি, জলের তোড়ে ভেসে যাওয়া দুজনকে উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী চেষ্টা চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*