- দেশবাসীকে দশেরা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রামলীলা ময়দানে এ দিন রাবণ বধ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিজয়া দশমীর শুভক্ষণে, আমি শ্রী রাম, মা জনকী ও বজরংবলীর চরণে মাথা নত করছি। আমি সকল দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই।”
- রামায়ণের কাহিনি শুনিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাম রাজ্য মানে এমন শাসন যেখানে কাউকে ভেদাভেদের শিকার হতে হয় না, সকলে ন্যায় বিচার পান। সকলের জন্য সমান সুযোগ থাকবে। ক্ষমতার উদ্দেশ্য শাসন করা নয়, বরং জনকল্য়াণে কাজ করা। এটাই শ্রী রামচন্দ্রের আদর্শ ছিল। আমাদের সর্বদা জনগণকে জনার্দন হিসেবে গণ্য করতে হবে এবং ‘নাগরিক দেবো ভব’ নীতিকে পাথেয় করে এগিয়ে যেতে হবে।”
- মঙ্গলবার আগরপাড়ায় একটি দুর্গাপুজোয় এসে মুখ্যমন্ত্রী বললেন, ‘আরশোলা-ছারপোকারা দেশকে অস্থির করতে চায়।’ তবে ‘আরশোলা-ছারপোকাদের’ বাড়বাড়ন্ত রুখতে ‘হিট আছে’ বলেও জানিয়ে দেন তিনি।
- চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার পদমর্যাদার এক আধিকারিক এই দলের নেতৃত্বে রয়েছেন। এ ছাড়াও, ছয় সদস্যের ওই দলে রয়েছেন হোমিসাইড এবং গুন্ডাদামন শাখার আধিকারিকরা।
- আজ দশমী। মা দুর্গার বিসর্জনের পালা। আবার অপেক্ষা এক বছরের। দশমীতে প্রতিমা বিসর্জন যাতে নির্বিঘ্নে হয়, সে জন্য বিশেষ ভাবে তৎপর রাজ্য সরকার। কলকাতা, হাওড়া, চন্দননগর এবং ব্যারাকপুরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
- সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ দু’দিন বৃদ্ধি করেছিলেন স্পেশাল এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট। সেই মেয়াদ শেষ হচ্ছে বুধবার। তাঁদের বিচারকের সামনে হাজির করানো হবে আজ। বর্তমানে দু’জনই রয়েছেন তিহাড় জেলে।
- নবমীর সন্ধ্যায় সিপিএমের বুকস্টলের পোস্টার এবং ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হলো উত্তর ২৪ পরগনার অশোকনগর। সংঘর্ষে জড়াল শাসকদল বিজেপি এবং সিপিএম। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও।
- উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিপিএম-এর বুকস্টলে ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিপিএম-র কর্মীদের মারধরেরও অভিযোগ রয়েছে। ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় জড়ো হয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
- বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও চার জনকে। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
- দিল্লি বিমানবন্দরে তিন ঘন্টা ‘আটকে’ রাখা হয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। শুধু মাত্র আটকে রাখা নয়, তাঁকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। এরই পাশাপাশি ভগবন্ত মানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও নেওয়া হয়েছে বলেও দাবি আম আদমি পার্টির

Be the first to comment