CPM এর রক্তদান শিবিরে ও বাধা!

Spread the love

রোজদিন ডেস্ক: সিপিএমের বই এর স্টল ভাঙা নিয়ে উত্তেজনার মাঝে এবার তাদের আয়োজিত রক্তদান শিবিরে ও বাধা দেওয়ার অভিযোগ উঠল।
অভিযোগের তির পুলিশের দিকে। পুলিশের বাধায় মাত্র দুজন রক্ত দিতে পেরেছেন বলে সিপিএম সূত্রের খবর। এই ঘটনায় ক্ষুব্ধ সিপিএম নেতা কল্লোল মজুমদার বলেন, রাজ্যে রক্তসঙ্কটের প্রেক্ষিতে তাঁরা এই শিবির করেছিলেন। প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস জানান, চোরবাগানে আহত দের রক্তের প্রয়োজনের কথা মাথায় রেখে এই শিবির হয়।সেখানেও বাধা মেলায় বিস্মিত,ক্ষুব্ধ তাঁরা। বেনিয়াপুকুরে জরুরি ভিত্তিতে এই শিবির হয়েছিল। সরকার কে সহায়তা করতেও এই বাধা কেন তাঁরা প্রশ্ন তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*