Rajasthan, দুর্গা বিসর্জনে তলিয়ে গেল চার কিশোর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজস্থানের কোটায় চম্বল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তলিয়ে গেল চার কিশোর। মঙ্গলবার সন্ধ্যার ঘটনা। নৌকায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে আচমকা তা ডুবে যায়। জলের তোড়ে সাতজন ভেসে যায়। তিন জন কে উদ্ধার করা গেলেও রাত অবধি চার জন নিখোঁজ। কেশু, গলু, সুরেশ ও রাহুল, এই চারজনের খোঁজে বিপর্যয় মোকাবিলা দফতর সহ উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম উদ্বেগ, উৎকন্ঠা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*