রোজদিন ডেস্ক :
সরকার যন্তর মন্তর-কে নির্ধারিত বিক্ষোভ স্থলের তালিকা থেকে বাদ দেওয়ার পরেও তাঁরা ওখানে কেন গেছিলেন? আজ সিজেপি-র দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে এই প্রশ্ন করেন দিল্লি উচ্চ আদালতের বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদ। দুই তরুণ নেতাকে তিরস্কারের সুরে তিনি নাম না করে বাংলাদেশ, নেপাল ইত্যাদি দেশের ছাত্র, যুব বিক্ষোভের উল্লেখ করে বলেন, কিভাবে ওখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছিল। বিচারপতির পর্যবেক্ষণ, যে কোন বিক্ষোভে পুলিশের অনুমতি প্রয়োজন হয়, যাতে সেখানে প্রকৃত বিক্ষোভকারীদের সঙ্গে অন্যরা যোগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। তাঁরা যখন একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাঁরাই যখন ব্যারিকেড ভাঙেন, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাঁরা কি করতেন বলে প্রশ্ন তোলেন।
দুই নেতার জামিনের শুনানিতে এই সব বলেন তিনি।
আজ দুই নেতা পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বলে জানা গেছে।

Be the first to comment