রোজদিন ডেস্ক :
সারা দেশে সাড়া জাগিয়েছে অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)৷ নাম না করে তাদের তীব্র কটাক্ষে বিঁধেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল আগরপাড়ায় তিনি বলেন, আরশোলা ছারপোকাদের দমনের জন্য হিট আছে।
আগরপাড়া, পানিহাটির জন্য অনেক কাজ করতে হবে বলে জানান তিনি। নতুন পুর বোর্ড গঠিত হলে আরও ভাল করে কাজ করতে হবে বলেন।
উল্লেখ্য, সিজেপি-র পালটা লাল হিট জনতা পার্টি নামে দিল্লিতে একটি দল হয়েছে। অয়ন ভাটনগরের এই দল সিজেপি-কে প্রতিহত করবে।
গেরুয়া শিবিরের ঘনিষ্ঠরাই এর প্রতিষ্ঠাতা বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment