Soumen Karfa বিজেপির যুব মোর্চার জাতীয় সহ সভাপতি হলেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বিজেপির যুব মোর্চার জাতীয় সহ সভাপতি হলেন।
মঙ্গলবার দলের জাতীয় সভাপতি নীতিন নবীন যুব মোর্চার সাত সহ-সভাপতির নাম ঘোষণা করেন। তাঁদের অন্যতম ভাতারের তরুণ বিধায়ক সৌমেন কার্ফা।
সূত্রের খবর, কংগ্রেস-বামপন্থী পরিবারের এই তরুণ নেতা এসএফআই-এর সদস্য ছিলেন। ২০১২ সালেও অবিভক্ত বর্ধমান জেলার এসএফআই-এর সহ সম্পাদক ছিলেন তিনি। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফেও সক্রিয় ছিলেন তিনি।
২০২০ সালে যোগ দেন গেরুয়া শিবিরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছের মানুষ হয়ে ওঠেন। দলের জাতীয় যুব সংগঠনের সহ সভাপতির দায়িত্ব পেয়ে খুশি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*