Attack on Modi! খাড়্গে – শাহ চাপান উতর

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী কে আক্রমণ করতে গিয়ে পাটনার এক সমাবেশে মেজাজ হারালেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর কথার রেশ টেনে পালটা আক্রমণ শানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দুই নেতার চাপান উতরে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়ালো।
পাটনার সভায় জনৈক দর্শক মন্তব্য করেন, মোদি যাচ্ছেন না! শুনে গর্জে উঠে খাড়্গে মন্তব্য করেন, মোদির বাপ ও যাবে।
বর্ষীয়ান কংগ্রেস নেতার এই মন্তব্য লুফে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে লেখেন, খাড়্গের এই বক্তব্য সব শালীনতার সীমা ছাড়িয়ে গেছে। রাহুল গান্ধী কে টেনে তিনি বলেন, ওঁর নেতৃত্বে কংগ্রেস দিন দিন শালীনতার সীমা ছাড়াচ্ছে! একের পর এক ভোটে পরাজিত হয়ে কংগ্রেস হতাশা ও নৈরাশ্যে ডুবে গেছে।। এখন কংগ্রেসের কাছে কুকথার রাজনীতি ছাড়া কিছু নেই বলে তোপ দাগেন অমিত শাহ।
কংগ্রেস নিজের দলের কর্মী দের কাছেও গ্রহণ যোগ্যতা হারাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এর পাটনার সভায় প্রধানমন্ত্রী কে তীব্র আক্রমণ শানিয়ে মল্লিকার্জুন খাড়্গে বলেন, ওঁর মিথ্যা বলার অভ্যাস আছে। উনি যে ক্ষমতায় এসে কালো টাকা একশো দিনের মধ্যে ফেরাবেন বলেছিলেন, তা কোথায়?
দর্শকাসন থেকে যাঁর মন্তব্য র জেরে তিনি মেজাজ হারান,তাঁকে কংগ্রেস সমর্থক রা মারধর করে বার করে দেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*