Vote Chori! তাঁদের পয়লা নভেম্বরের সমাবেশ নিয়ে প্রচার করছে বিজেপি ই !

কটাক্ষ করে ধন্যবাদ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী পয়লা নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশের প্রচার করছে বিজেপি ই! রবিবার গেরুয়া শিবির কে কটাক্ষে বিঁধে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই মন্তব্য করেন৷
পয়লা নভেম্বরের গণতন্ত্র রক্ষার সমাবেশে যোগ দিতে তিনি পড়ুয়া, কৃষক, শ্রমিক, মহিলা, যুব সমাজ, ব্যবসায়ী দের সামিল হওয়ার আহবান জানিয়েছেন।
এইদিন সমাজ মাধ্যমে রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, আইন, নিয়ম ভাঙা হচ্ছে। ভোট নিয়ে প্রশ্ন করলেই প্রতিবাদীদের ওপর দমন পীড়ন চলছে। কোন অবস্থা তেই তাঁরা নীরবে এই সব মেনে নেবেন না। এবার দেশ ই এর জবাব দেবে বলে তিনি জানান। হিন্দিতে সমাজ মাধ্যমে এই বার্তার সঙ্গে রাহুল গান্ধী রামলীলা ময়দানে সবাইকে যাওয়ার একটি সুদৃশ্য ছবি ও পোস্ট করেন। সেখানে লেখা, ভোট বাঁচাও / দেশ বাঁচাও।
তাঁর বক্তব্য, এই ভোটাধিকার রক্ষার লড়াই শুধু কোন রাজনৈতিক দলের নয়, গণতন্ত্রে বিশ্বাসী সব নাগরিকের।
বিজেপি কে তীব্র কটাক্ষে বিঁধে তাঁর সংযোজন, বিজেপি ও তার সহযোগী দের আন্তরিক ধন্যবাদ। এত উৎসাহের সঙ্গে এই কর্মসূচির প্রচার করছে ও আরও বেশি মানুষের কাছে তা পৌঁছে দিচ্ছে! আগামী সাত দিনেও এই এক ই উদ্যম ও নিষ্ঠা বজায় রাখুন!
উল্লেখ্য, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের এই কর্মসূচি র বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে প্রচারে নেমেছে বিজেপি। রাহুল গান্ধীর কটাক্ষ, এতে তাঁদের ই ভাল প্রচার হচ্ছে।
বিরোধী দের এই আন্দোলনে গেরুয়া শিবির কিছুটা হলেও কোণঠাসা বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*