রোজদিন ডেস্ক: বিচারপতি বাবার মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে ফুরফুরে মেজাজে বেরিয়ে ছিল নাবালক ছেলে। দামি বিলাসবহুল এই গাড়ির ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন এক স্কুটার চালক। শনিবার গভীর রাতের এই দুর্ঘটনা নিয়ে কেরলমের কোচিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সতের বছর বয়েসী নাবালক কে আটক করেছে। মদ্যপ হয়ে সে গাড়ি চালাচ্ছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে।
স্থানীয় সূত্রের খবর, নিহত স্কুটার চালক ওই এলাকায় খাবারের দোকান চালান। গভীর রাতে দোকান বন্ধ করে ফেরার পথে গাড়িটি তাঁর স্কুটার কে পিছন থেকে ধাক্কা দিলে তিনি প্রাণ হারান। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
নাবালকের বিচারপতি বাবা থানায় নিহত র পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। ক্ষুব্ধ, শোকার্ত পরিবার জানায়,তাঁরা এর শেষ দেখে ছাড়বেন।
কি ভাবে বিচারপতি র পুত্র হয়ে অপ্রাপ্ত বয়েসে সে গাড়ি চালাচ্ছিল এই প্রশ্ন ও উঠেছে।

Be the first to comment