MP Tragic Death, গুটখা খেয়ে হাই ভোল্টেজ তারে পিক ফেলে মর্মান্তিক পরিণতি

Spread the love

রোজদিন ডেস্ক: গুটখা খেয়ে তিন তলার বারান্দা থেকে পিক ফেলেছিলেন তিনি। বারান্দার গা ঘেঁষে যাওয়া হাই ভোল্টেজ তারে সেই পিক পড়ে তাঁর মৃত্যু ডেকে আনলো। মধ্য প্রদেশের বিদিশায় এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। নিহত প্রভুলাল গুপ্ত (৬৫) পেশায় রাজমিস্ত্রী। সূত্রের খবর, বারান্দার পাশ দিয়ে যাওয়া ১১ কিলোভল্টের তারে গুটখার পিক পড়ে তিনি গুরুতর ভাবে পুড়ে যান।হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো যায় নি। অদ্ভুত এই দুর্ঘটনায় এলাকাবাসী বিস্মিত, শোকাহত।
ছত্তরপুরের বাসিন্দা প্রভুলাল কাজের জন্য গত দশ বছর ওখানে ভাড়া থাকতেন।
বিশেষজ্ঞ দের মতে,অদ্ভুত মনে হলেও এই ধরনের ঘটনা হতেই পারে। মুখের লালা / থুতু/ পিকের জল উচ্চ মাত্রার বিদ্যুৎ তারে পড়লে তার অভিঘাতে এমন প্রাণ ঘাতী ঘটনা অস্বাভাবিক নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*