রোজদিন ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজ্ঞানমনস্ক যুবক সুরজিত শী কে পুলিশ বজরঙ দলের এক কর্মীর অভিযোগে গ্রেফতার করায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। নিজের ইউ টিউব চ্যানেলে তিনি যুক্তিবাদ, বিজ্ঞানের কথা বলতেন।। প্রগতিশীল মানুষজন এই গ্রেফতারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন। সুরজিত শী কে গত শুক্রবার রাতে পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে।
সিপিএমের পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিজয় পাল এই গ্রেফতারের তীব্র নিন্দা করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন। ধৃত সুরজিত শী র বিরুদ্ধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বিপক্ষে মতামত জানানোর অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই সনাতনী দের হয়ে সওয়াল করছেন। দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জনে সনাতনী না হলে প্রতিমা স্পর্শ করার নিদান দিয়ে তিনি বিতর্কে জড়ান।
প্রগতিশীল মনস্ক রা এই ধরনের বক্তব্য র বিরোধিতা করে রাষ্ট্রীয় রোষের শিকার হচ্ছেন বলে অভিযোগ।

Be the first to comment