রোজদিন ডেস্ক: জিৎ, দেব,কোয়েল মল্লিকের পর এবার মহানায়ক উত্তম কুয়ারের বাড়ির লক্ষ্মীপুজো য় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার কোজাগরি পূর্ণিমার সন্ধ্যায় তাঁকে ঘিরে সেখানে ছিল টলিউডের চাঁদের হাট! ঋতুপর্ণা সেনগুপ্ত, জুন মালিয়া, কোয়েল মল্লিক, সৃজিত মুখার্জি, শুভ্রজিৎ দত্ত, অর্জুন চক্রবর্তী প্রমুখ তারকাদের উপস্থিতিতে প্রয়াত মহানায়কের বাড়ির লক্ষ্মীপুজো জমে ওঠে। আর ছিলেন পরিবারের বধূ দেবলীনা কুমার। মুখ্যমন্ত্রী সহ সবাইকে আপ্যায়িত করেন তিনি। টলি তারকাদের ভিড়ে মুখ্যমন্ত্রীকে অন্য মেজাজে দেখা যায়। তারকাদের সঙ্গে কুশল বিনিময় সহ নানা কথোপকথন করতে দেখা যায় তাঁকে।

Be the first to comment