Chorbagan, সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের

Spread the love

রোজদিন ডেস্ক: সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলায় এক জুনিয়র চিকিৎসককে নিশানার বিরুদ্ধে সরব চিকিৎসক মহল।। সরকারের সঙ্গে সংঘাতে যেতে তাঁরা প্রস্তুত বলে ইঙ্গিত মেলে। রবিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র চিকিৎসকরা ও।।
সম্প্রতি চোরবাগান কান্ডে আহতদের মেডিকেল কলেজে আনার পর জুনিয়র চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁদের চিকিৎসা করেন।।যদিও মধ্য রাতে প্রশাসন তাঁদের কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। যা নিয়ে বিতর্ক দেখা দেয়।
এইদিন সার্বিক ভাবেই চিকিৎসক রা সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললে কেন তাঁদের নিশানা করা হচ্ছে প্রশ্ন তোলেন। বলেন, নতুন স্বাস্থ্য মন্ত্রী নিজেই বিভিন্ন হাসপাতাল ঘুরে এই প্রশ্ন তুলছেন। সেখানে চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর এক জুনিয়র চিকিৎসক সংবাদ মাধ্যমে এই বিষয়ে বলায় তাঁকে নিশানা করা হচ্ছে কেন তাঁরা জানতে চান। সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রেফার করার নির্দিষ্ট সরকারি নীতি নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। আগের আমলের থ্রেট কালচার অন্য রূপে, চেহারায় এখন ও বিরাজ করছে বলে অভিযোগ করেন।
পুণ্যব্রত গুণ,হীরালাল কোনার, অরিন্দম ভট্টাচার্য, দেবাশিস হালদার, সহ বহু চিকিৎসক সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে সরব হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*