“বরকতদা’র পার্থিব শরীর আজ না থাকলেও কলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস যখন ছুটে চলে তখন তার প্রতিটি ধোঁয়াকণায় যেন মিশে থাকে বরকতদা’র নি:শ্বাস-প্রশ্বাস! ” প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ.বি.এ.গণিখান চৌধুরীর জন্মদিবসে আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু এদিন বাংলার রেলের ইতিহাসে বরকত গণিখান চৌধুরীর অসামান্য অবদানের কথা উল্লেখ করে অবিলম্বে ‘ইস্ট – ওয়েস্ট মেট্রো করিডোরে ‘ একটি স্টেশনের নাম বরকত গণিখান চৌধুরীর নামাঙ্কিত করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। এদিন প্রদেশ কংগ্রেসের সদর দফতরে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত জননেতা বরকত গণিখান চৌধুরীকে স্মরণ করেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

Be the first to comment