বালুরঘাট পৌরসভার ৭৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা

Spread the love

জয়দীপ মৈত্র :- বালুরঘাট পৌরসভার ৭৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে আজ বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র, পতাকা নেড়ে শুভ সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই শোভাযাত্রা। পৌরবাসীদের নজর কাড়ে এই শোভাযাত্রা। পৌরসভার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় নানা থিমে সাজানো ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল মূল আকর্ষণ। বালুরঘাট পৌরসভার প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে সারা বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে বালুরঘাট পৌরসভা সূত্রে।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*