প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে তাঁর নামাঙ্কিত সংস্কৃতি কেন্দ্র হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক: শুধু রাজনীতি ই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলছে তাঁর দল। শনিবার তাঁর দ্বিতীয় প্রয়াণ দিনে এর( বি বি সি সি) র প্রাথমিক পর্যায়ের ভার্চুয়াল উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বিমান বসু, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য প্রমুখ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী র বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের বক্তব্যর মূল নির্যাস ছিল, রাজ্যের মেধাকে কাজে লাগিয়ে তিনি রাজ্য গড়তে চেয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে হবে।।এবং তা করতে হলে বিভাজনের রাজনীতির মোকাবিলা করা জরুরি।
মহম্মদ সেলিম বলেন, রাজ্যে কৃষি, শিক্ষা, কাজের সুযোগের বিকাশ ঘটাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।। জনতাকে সঙ্গে নিয়ে সেই স্বপ্ন সফল করার দিকে এগোতে হবে।দেশে বিজেপি র বিপদ নিয়ে দুই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য সতর্ক করেছিলেন। নেতৃত্ব দিয়েছিলেন তা প্রতিরোধের লড়াই এও। মহম্মদ সেলিম বলেন, তৃণমূল নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপি কে এখানে ডেকে এনেছিল। এখন রাজ্যে আপদ( তৃণমূল) গিয়ে বিপদ (বিজেপি) এসেছে। বিভাজনের এই রাজনীতির বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক ভাবনা, দর্শন, মানবদরদী রবীন্দ্র অনুরাগের কথা স্মরণ করে তাঁর স্মৃতিতে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র শুরুর কথা বলেন।।এই বিষয়ে সংস্কৃতি ও শিল্প জগতের মানুষের কাছে পরামর্শ চান।আপাতত ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট করে তাঁর লেখা, কবিতা, বক্তৃতা ইত্যাদি সংগ্রহ করে আর্কাইভ গড়ে তোলা হবে। রাজনৈতিক ময়দানে তিনি যে লড়াই, সংগ্রামের কথা ভেবেছিলেন তার সঙ্গে এই সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে তাঁর স্বপ্ন বাস্তবায়িত করার প্রয়াস নেওয়া হবে।
মুজাফফর আহমদ ভবনে আয়োজিত এই স্মরণ সভায় এস এফ আই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য কবি শামসুর রহমানের কবিতা পাঠ করেন। শ্রীপান্থ বসু,পায়েল কবি গান করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*