রোজদিন ডেস্ক :
তরুণ সম্প্রদায়ই দেশের সব থেকে বেশি শক্তি, সব থেকে বড় সম্ভাবনা বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ দৃঢ়তার সঙ্গে বলেন৷ প্রয়াগরাজে কে পি ময়দানে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরাই দেশের শক্তি,দেশের গর্ব। তিনি যখন এই কথা বলছেন, তা দেশের প্রত্যেক নাগরিকের মনের কথা। রাহুল গান্ধীর আহবানে “ছাত্র কি গুঞ্জ” সমাবেশে আজ তরুণ পড়ুয়া, চাকরির জন্য তৈরি হওয়া প্রতিযোগীদের ভিড় উপছে পড়ে। জল, কাদা ভরা ময়দানের পরিস্থিতি উপেক্ষা করে তাঁরা এই সমাবেশে আসেন৷ বিশাল এই সমাবেশে রাহুল গান্ধী বলেন, এই সন্ধ্যায় তিনি দর্দ,ডাটা ও দৌলতের কথা বলতে চান।
দেশের ৪০ কোটি তরুণই সব থেকে বড় শক্তি জানিয়ে বলেন, আমেরিকা, চিন, রাশিয়ার তুলনায় এই দেশের তরুণরা অতুলনীয়।
দেশে শিক্ষার শংসাপত্রর কোন দাম নেই বলে উদ্বেগ ব্যক্ত করে রাহুল গান্ধী বলেন, কারণ ওরা (পড়ুন সরকার) কোন চাকরি দিতে পারছে না!
সমাবেশে উপস্থিত অনেক পড়ুয়া তাঁদের হোস্টেল সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
এই সমাবেশ উপলক্ষে শুক্রবার শহরে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই এর নেতৃত্বে মোটরসাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রাহুল গান্ধী পড়ুয়া, তরুণদের শিক্ষা, চাকরি ইত্যাদি নিয়ে সরব হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির। সম্প্রতি দিল্লিতে নিট আন্দোলনে সংহতি জানিয়ে তরুণ দের মনের কাছাকাছি এসেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ। তরুণ দের নিয়ে তাঁদের তোলা বিষয়গুলি মন ছুঁয়ে গেছে সংশ্লিষ্ট মহলের। আজ জল, কাদা উপেক্ষা করে রাহুল গান্ধীর ছাত্র কি গুঞ্জে তরুণ প্রজন্মের বিপুল উৎসাহর সঙ্গে অংশ নেওয়ায় খুশি দলীয় কর্মী, সমর্থকরাও।

Be the first to comment