লিওনেল মেসি পিতৃহারা হলেন

Spread the love

রোজদিন ডেস্ক :

বিশ্ব কাপের সময় থেকেই প্রিয় বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। শনিবার ফুটবলের যাদুকর লিওনেল মেসির পিতৃহারা হওয়ার খবরে বিষাদ নেমেছে সারা বিশ্বেই। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মহল জানেন, মেসির জীবনে কতটা জুড়ে ছিলেন তাঁর বাবা।

সূত্রের খবর, অল্প বয়েস থেকে পুত্র লিওনেল কে বাবা জর্জ মেসি (৬৮) ই বার্সিলোনা সহ সব জায়গায় নিয়ে যেতেন। তিনি আক্ষরিক অর্থেই মেসির জীবনের ধ্রুবতারা ছিলেন। তাঁর ধারাবাহিক সহযোগিতা, সমর্থন মেসিকে ক্রীড়া ক্ষেত্রে উচ্চতায় পৌঁছে দিয়েছিল। নিজের জীবনে বাবার এই অবদান সব সময় আবেগ, ভালবাসা, শ্রদ্ধার সঙ্গে বলেন তিনি।

জর্জ মেসি নেপথ্যে থেকে পুত্র কে সব সময় সর্বতোভাবে সহায়তা, মাথার ওপর ছাদের মত থাকলেও নিজে ছিলেন প্রচার বিমুখ। প্রচার মাধ্যমের সঙ্গে বরাবর দূরত্ব বজায় রেখে চলতেন।।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির চোখে জল দেখে আপ্লুত হয়েছিলেন তাঁর অনুগামীরা, সারা বিশ্ব। পরে মেসি জানান, খেলা নয়, কঠিন কিছু সময়ের কথাই মনে পড়ছিল তাঁর।

মেসির বাবা যে অসুস্থ পরে জানা গেছিল, তা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন তিনি। যদিও প্রকাশ্যে তা আনতে চাননি।

এই নিয়ে পরে বিভিন্ন মহলে জল্পনা নিয়েও ক্ষুব্ধ, দুঃখিত হয়েছিলেন।

এমন কি তাঁর ভূয়ো মৃত্যুর খবর ও ছড়িয়েছিল। এবার সেই জল্পনা ই সত্যি হোল। পিতৃহীন হলেন লিওনেল মেসি। যা সামলাতে হয়ত সময় লাগবে তাঁর।

এই শোকের সময় পরিবার কে নিয়ে থাকতে চান তিনি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*