রোজদিন ডেস্ক, কলকাতা :- ববঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য প্রান্তে তৈরী হয়েছে একটি ঘূর্ণাবর্ত, ফের নড়েচড়ে মৌসুমি বায়ুঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য প্রান্তে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তারই প্রভাবে থমকে যাওয়া মৌসুমি বায়ু ফের কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখাতে শুরু করেছে।
দেশে বর্ষার বাতাস ঢোকার নির্ধারিত তারিখ ১ জুন। এ বছর তার বেশ কয়েক দিন আগেই অর্থাৎ ২৪ মে কেরালায় বর্ষা নেমেছিল। উত্তরবঙ্গে বর্ষা শুরু হয় সাধারণত ৭ জুন নাগাদ। কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাসের বঙ্গোপসাগরীয় শাখা প্রবল গতিতে উত্তরবঙ্গে ঢুকে পড়েছিল ২৯ মে। তার পরেই সব চুপচাপ।
তাড়াহুড়ো করে ঢুকে পড়ার কয়েক দিন পরেই গতি হারিয়ে একেবারে ‘চুপচাপ’ হয়ে গিয়েছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গোটা একটা সপ্তাহ এমন ভাবে ঝিমিয়ে থাকার পর ফের বর্ষার বাতাস নড়াচড়ার লক্ষণ দেখাতে শুরু করেছে বলে জানিয়েছে মৌসম ভবন।

Be the first to comment