বৃহস্পতিবার সকাল; থমথমে মহেশতলা! – জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার সকাল থেকে গোটা এলাকা থমথমে। দোকানপাট আংশিক খোলা থাকলেও রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরা কম। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।

এলাকায় যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, সে দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। স্থানীয়দের একাংশ পুলিশের ভূমিকার প্রশংসা করলেও, অনেকেই আতঙ্কে ঘর থেকেই বের হতে চাইছেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন সেক্টর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে থানার সামনে ও সংলগ্ন এলাকায়। অলিগলিতে চলছে পুলিশের রুট মার্চ। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত রবীন্দ্রনগর থানা এলাকায় মোট ২৮ জনকে এবং নাদিয়াল থানা এলাকায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে রবীন্দ্রনগর থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার সামনে রীতিমতো তাণ্ডব চলে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। থানার কাছেই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*