রোজদিন ডেস্ক: ফের বেকায়দায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি, খুনের হুমকি-সহ একাধিক অভিযোগে দায়ের হল এফআইআর। ঠাকুরপুকুর রোডের বাসিন্দা এক গৃহবধূ স্থানীয় থানায় এই অভিযোগ দায়ের করেছেন। পার্থ চট্টোপাধ্যাধ্যায়ের সঙ্গে ঠাকুরপুকুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঘনশ্রী বাগ ও তাঁর দুই সাগরেদ তিলক ভট্টাচার্য ও সুদীপ ঘোষেরও নাম রয়েছে অভিযোগে। অভিযোগকারী মহিলার দাবি, এতদিন তিনি প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক ও এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভয়ে কোনও অভিযোগ জানাতে পারেননি। নতুন সরকার আসার পর তিনি ঠাকুরপুকুর থানায় ২০২০ সালের ওই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, মিথ্যে অভিযোগে বিজেপি সমর্থক তাঁর শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের চুপ থাকার জন্য খুনের হুমকি দেওয়া হয়। তাঁর শ্লীলতাহানি করেন পার্থ চট্টোপাধ্যায়। বন্ধ করে দেওয়া হয় তাদের ব্যবসা। এতে তাদের বিপুল।ক্ষতি হয়। তার ওপর শ্বশুরকে ছাড়িয়ে দেওয়ার।মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পার্থ চট্টোপাধ্যায় ২৫ লক্ষ টাকা নেন। কিন্তু তাঁর শ্বশুর ছাড়া পাননি। উল্টে ঘনশ্রী বাগ ও তার দুই সাগরেদ এক কোটি চেয়ে ক্রমাগত হুমকি দিতে থাকে। পরে তাঁর শ্বশুরের মৃত্যু হয়। ঘটনার ৬ বছর পর তিনি এই অভিযোগ দায়ের করেন।

Be the first to comment