চলতি বছরে ই বাংলাদেশ ফিরবেন শেখ হাসিনা!

Spread the love

রোজদিন ডেস্ক: দীর্ঘ দিন ভারতে প্রবাসে থেকে চলতি বছর ই মাতৃভূমি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা! রবিবার এক নামী চ্যানেল কে দেওয়া ই মেল সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। কবে ফিরবেন না জানালেও দৃঢ়তা র সঙ্গে মুজিব কন্যা জানান, প্রতিটি বাধা ও ষড়যন্ত্র কে অতিক্রম করে এই বছর ই নিজের দেশে ফিরবেন তিনি।
২০২৪ সালের আগস্ট মাস থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এক গোপন ডেরায় আছেন।
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্তি যুদ্ধের আদর্শ কে বাঁচিয়ে রাখা ও আইনের শাসন প্রতিষ্ঠা ই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান।
তাঁর বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা চলছে। একটি মামলায় তাঁকে মৃত্যু দন্ড ও দেওয়া হয়েছে। তবু অকুতোভয় তিনি। জানান,তিনি মৃত্যু কে ভয় পান না। তাঁর বিরুদ্ধে যে দন্ডাজ্ঞা হয়েছে তা আসল বিচার নয় বলে দাবি তাঁর।। তা অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানান।
দৃপ্ত ভাবে বলেন, আওয়ামী লিগ কোন কাগুজে সংগঠন না। বহু আঘাত এর ওপর এসেছে, মানুষের ভালবাসা কে সঙ্গী করে প্রতিবার ই তাঁরা ঘুরে দাঁড়িয়ে ছেন। তাঁর দল কোন রাজনৈতিক অনুগ্রহ চায় না বলে দৃঢ় ভাবে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*