মোবাইল চুরির অভিযোগে উল্টো করে ঝুলিয়ে এক নাবালককে বেধড়ক মারধর ও ইলেকট্রিক শক ! ধৃত ২ অভিযুক্ত..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকায়। জানা যাচ্ছে, এক যুবককে মোবাইল চুরির অপরাধে মারাত্মক মারধর ও ইলেক্ট্রিক শক দেওয়া হয় গতকাল। যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিও র সত্যতা যাচাই করেনি রোজদিন।

জানা যায় , ১১ বছরের ওই নাবালককে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল ৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার এই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে আর জেরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন ৷ তবে, অভিযুক্তদের পাশাপাশি ওই নাবালকও বর্তমানে নিখোঁজ রয়েছে ৷ ফলে সে জীবিত না মৃত, তা জানা যায়নি ৷
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের ওই নাবালক বেশ কয়েক মাস আগে তার প্রতিবেশী শাহেনশাহ নামে এক যুবকের সঙ্গে কলকাতায় আসে ৷ ছোট্ট ছেলেটিকে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় রবীন্দ্রনগর থানার এলাকার একটি জিনসের কারখানায় কাজে ঢুকিয়ে দেয় শাহেনশাহ ৷ অভিযোগ, ওই জিনসের কারখানাতেই মোবাইল চুরির অভিযোগে নাবালকের উপর এই নারকীয় অত্যাচার চালানো হয় ৷
নাবালকের পরিবারের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছে, জুন মাসের শুরুতে বাড়ি থেকে নাবালককে ফোন করা হয় ৷ কিন্তু, তাকে ফোনে পাওয়া যায়নি ৷ এরপর বাড়ির লোকজন শাহেনশাহকে ফোন করে ৷ কিন্তু, শাহেনশাহ ফোন ধরেননি বলে অভিযোগ ৷ পরে পরিবারের লোকেরা জানতে পারেন, নাবালককে মে মাসের কাজের টাকা দেওয়া হয়নি ৷ তার বিরুদ্ধে একটি মোবাইল ফোন চুরি করার অভিযোগ উঠেছে ৷
মূলত, নিখোঁজ নাবালাককে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে কেমন আছে, এইসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ৷ সেই সঙ্গে নাবালকের প্রতিবেশী শাহেনশাহ এবং কারখানার মালিকপক্ষের সকলেই পলাতক ৷ কে বা কারা ওই কারখানার মালিক, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ নাবালকের পরিবার ইসলামপুর থানায় একটি জিরো এফআইআর দায়ের করে ৷ সেটি রবীন্দ্রনগর থানায় ট্রান্সফার করা হয়েছে ৷ ইতিমধ্যেই নাবালকের পরিবার কলকাতায় এসেছে ৷ তবে এই মামলায় ২ অভিযুক্ত ধরা পড়েছে পুলিশের হাতে এখনো পর্যন্ত খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*