বোলপুর থানার ওসিকে হুমকি, থানায় তলব তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ সাউকে

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:- বোলপুর থানার ওসিকে সোশ্যাল মিডিয়ায় লাইভে হুমকি দেওয়ার অভিযোগে সাসপেন্ড হয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। এবার তাকে তলব করল থানায়। নোটিশ পাঠিয়ে আজ বুধবার তাঁকে সিউড়ি থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বোলপুর থানার ওসি লিটন হালদারকে হুমকি দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ। লিটন হালদার কয়লা ও বালি পাচারকারীদের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন তিনি। এমনকী তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কুকথা বলেন। সেই ভিডিয়ো ভাইরাল হতে নিজের প্রোফাইল থেকে ভিডিয়োটি মুছে দেন তিনি। কিন্তু তাতেও বিপদ রোখা যায়নি।

ওই ভিডিয়োর জন্য বিক্রমজিৎকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। অফিশিয়াল ফেসবুক পেজে সেই সাসপেন্ড কপি পোস্টও করা হয়। এবার তাঁর কাছে পৌঁছেছে পুলিশি তলবের চিঠি। এবার দেখার তিনি আগে থানায় যান না আদালতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*