- আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- আবার স্বপ্ন দেখতে শুরু করেছে হুগলির সিঙ্গুর। আর তাঁদের সেই স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশ্বাস দিলেন, “আমরা নিশ্চিত কিছুতো করব…।”
- জম্মু-কাশ্মীরের কুলগামে ফের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। বুধবার ভোরে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে। আর সেই সংঘর্ষের মধ্যেই ঘিরে ফেলা হয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার লতিফ ভাটকে।
- সরাসরি ভিডিয়ো কল করে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে ওই জঙ্গিকে। পুলিশের এক আধিকারিককে ভিডিয়ো কলে বলতে শোনা যায়, “আমরা তোমার পাশে আছি।” কিন্তু যদি আত্মসমর্পণ না করে, তাহলে নিকেশ করতে বেশি সময় লাগবে না।
- স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় OBC ও EWS সার্টিফিকেট নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হল। নিয়োগপ্রার্থীদের মধ্যে এই দুই ধরনের শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এই পদক্ষেপ। ২য় SLST (IX-X ও XI-XII) এবং ১ম SLST (NTS) নিয়োগ প্রক্রিয়ায় এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে এই সংক্রান্ত অফিস মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে।
- কমিশনের নির্দেশিকা অনুযায়ী, OBC-A এবং OBC-B শ্রেণির যে সমস্ত শংসাপত্র ১৮ মে ২০২৬ তারিখের আগে ইস্যু করা হয়েছে, সেগুলি নিয়োগের ক্ষেত্রে গ্রহণ করা হবে না। অর্থাৎ, সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের নতুন করে OBC সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
- ২০২১–এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, প্রাক্তন বিধায়ক পরেশের উস্কানিতেই ছেলে অভিজিৎ সরকারকে ঘরে ঢুকে খুন করা হয়েছিল। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ওই খুনের মামলায় অভিযুক্তদের শনাক্ত করেন তাঁর মা মাধবী সরকার।
- ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আজ অর্থাৎ বুধবার থেকেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়।
- সরকারি দপ্তরে বিজেপির কর্মীদের বিরুদ্ধে দাদাগিরি-র অভিযোগ। পুলিশে খবর দেওয়ায় বিদ্যুৎ আধিকারিককে মারধরের অভিযোগ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। কে পুলিশকে ফোন করেছেন, তা জানতে পেরে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অশোক টুডুকে মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ।
- গভীর রাতে পুনের জয় বল্লভ স্কুলের কাছে টিম্বার মার্কেটে কাঠের জিনিসপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাঠের মতো দাহ্য বস্তু থাকায় মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে আগুন।

Be the first to comment