রোজদিন ডেস্ক: এবার দলেই এস আই আর চাইলেন বিজেপি র নন্দীগ্রামের নেতা প্রলয় পাল। সমাজ মাধ্যমে তাঁর এই ক্ষোভ দলের অন্দরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রাক্তন শাসক দলকে নিশানা করে তিনি বলেন, চোরেরা অনেকে এখন জয় বাংলা ছেড়ে অনেকে জয় শ্রীরামে চলে আসছে।
দলে বেনো জলের প্রবেশ নিয়েও অভিযোগ করেন তিনি।
রাজ্যে পালাবদলের পরে ও একাধিক ক্ষেত্রে তোলাবাজি, দুর্নীতি তে বিজেপি নেতা, কর্মী, সমর্থক দের নাম জড়ানোয় প্রলয় পাল ক্ষুব্ধ বলে ইঙ্গিত মেলে।
এই সব নিয়ে দলের অন্দরের ক্ষোভ এখন আর চাপা নেই। প্রাক্তন আমলের যে তোলাবাজি দুর্নীতি ইত্যাদিতে আমজনতা অতিষ্ঠ হয়ে উঠেছিল, পালাবদলের পর ও ছবিটা খুব একটা যে বদলায় নি, একাধিক নেতা তা স্বীকারও করেছেন।।এমন কি মন্ত্রী শঙ্কর ঘোষ, বিধায়ক মানব গুহ প্রকাশ্যে পথে নেমে তোলাবাজির বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও স্বীকার করেছেন এই কথা। প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের অভিযোগ বামফ্রন্ট, তৃণমূলের লোকেরা বিজেপি তে এসে এই সব করছে। এই নিয়ে কটাক্ষ করেছেন সিপি এম নেতা সুজন চক্রবর্তী।
মাত্র কয়েক মাসের মধ্যে দলের এমন অধোগমনে ক্ষুব্ধ নেতৃত্ব। কিভাবে তা বন্ধ করে সামাল দেওয়া যায় তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা।

Be the first to comment