- আজ বুধবার আবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আলিপুরদুয়ারে একাধিক সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।
- সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বেশকিছু সামাজিক সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। কথা বলবেন দলীয় নেতৃত্বের সঙ্গেও।
- বুকস্টল বসানো নিয়ে মঙ্গলবারের পর বুধবার বেলা বাড়তে ফের উত্তপ্ত কেলজ স্ট্রিটের বইপাড়া চত্বর।
- এসএফআইয়ের পাল্টা বুকস্টল করতে আসরে এবিভিপি, সম্মুখ সমরে দু-পক্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রনে আসরে পুলিশ।
- দু’পক্ষের বচসায় আটকে রাস্তা, ব্যাহত যান চলাচল, ভোগান্তি কলেজ পড়ুয়া ও যাত্রীদের।
- জম্মু ও কাশ্মীরের কুলগামে বুধবার ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল কুখ্যাত লস্কর জঙ্গি লতিফ ভাট (২৩)। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা।
- গত কয়েকদিন ধরে তার খোঁজে ছিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার গভীর রাতে লতিফের খোঁজে নেমে স্থানীয় এক মসজিদ ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গি লতিফকে আত্মসমর্পণের প্রস্তাব দিলেও সে রাজি হয়নি।
- আজ ভোরে সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দাদের যৌথ অভিযানে উপত্যকায় লস্করের শেষ সক্রিয় জঙ্গি লতিফ ভাট প্রাণ হারিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত শাহের।
- জলপাইগুড়ির সরকারি হাসপাতালে দুই রোগীর শরীরে ভুল গ্রুপের রক্ত, মৃত্যু হল এক প্রৌঢ়ের।
- চার কর্মীকে শোকজ করল কর্তৃপক্ষ। হাসপাতালকেও শোকজ করা হয়েছে। শাস্তির দাবি পরিবারের।
- চোরবাগান কাণ্ডের তদন্তে এবার দুই অভিযুক্ত কুশল মজুমদার সঞ্জীব রাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। প্রেসিডেন্সি জেলে গিয়ে নমুন নেওয়া হয়।
- মণ্ডপ ভেঙে যাওয়ার আশঙ্কা জানিয়ে সেদিন রাতে কে ঘোষণা করেছিলেন তা জানতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল।

Be the first to comment