MEDICAL COLLEGE:চোরবাগান কাণ্ডে মুখ খোলার জের: ৮ জন ইন্টার্নকে শোকজ করল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ

Spread the love

রোজদিন ডেস্ক: স্বাস্থ্যব্যবস্থার অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা কলকাতা মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তারদের শোকজ। চোরবাগান-কাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন ওই ইন্টার্নরা। শোকজ করা হয় ওই আট ইন্টার্ন চিকিৎসককে। শোকজে কারণ দেখানো হয়, কেন ডিউটি না করে মুখ খুলেছেন ইন্টার্নরা? তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন বহু। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়। চিকিৎসকেরা সাংবাদিকদের সামনে প্রশ্ন তোলেন, রোগী ভর্তি হওয়ার যে কাগজপত্র, তা তৈরি হয়ে গিয়েছিল। ওপরমহল থেকে নির্দেশ আসে, রোগীর পরিবারের কাছে অপশন রাখা হোক যে তাঁরা অ্যাপোলোর মতো বড় বেসরকারি সংস্থায় নিয়ে যেতে চান কি না। নিজেদের চোখে দেখি, একাধিক পরিবারকে বলা হচ্ছে, কারা কারা অ্যাপোলোতে চিকিৎসা করাতে চান। একজন স্বাস্থ্যমন্ত্রী কীভাবে এমন মন্তব্য করেন? বিভিন্ন ওষুধপত্র, সিরিঞ্জ, চিকিৎসা সরঞ্জাম না থাকার অভিযোগও করেন। কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালের অধ্যক্ষের কাছে লিখিত নির্দেশে আটজন জুনিয়র ডাক্তারের নাম ছিল—সৌম্যদীপ দে, মহম্মদ মহসিন রেজা, আয়ুষ ঝা, অজিঙ্ক কুমার বর্মা, সোহম বেরা, সুমিত মুখোপাধ্যায়, অঞ্জন মণ্ডল এবং অরুণাভ সাঁতরার। তাঁরা সার্জারি এবং অর্থপেডিক বিভাগের ইন্টার্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*