KOLKATA HIGH COURT: স্পিকারকে লিখিত ভাবে নিজের বক্তব্য জানানোর নির্দেশ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক: বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের ভূমিকা নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। দলীয় সংবিধান ও চিঠি পাওয়ার পর আলাদা করে রেজোলিউশন বা বৈঠকের সিদ্ধান্ত চাওয়ার আদৌ কোনও আইনি প্রয়োজন ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণা রাও। মঙ্গলবার এই মামলায় আদালত আগামী ২০ নভেম্বর পরবর্তী শুনানির দিন স্পিকারকে তাঁর বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিল। প্রথমে বিরোধী দলের পক্ষ থেকে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। পরে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন ধরায় বিদ্রোহী গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেন স্পিকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যান শোভনদেব চট্টোপাধ্যায়। শুনানিতে তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকার পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ মে শপথের পর ওয়েলকাম স্পিচে স্পিকার নিজেই শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়েছিলেন। মিনিটসও তা স্পষ্ট।। ৯ মে প্রস্তাব আসার পর কেন এত দেরি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি বলেন, বিষয়টি সাংবিধানিক নীতি-নৈতিকতার। জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দল আসবে যাবে, কিন্তু সিস্টেম থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*