রোজদিন ডেস্ক : বই নিয়ে ফের বই পাড়ায় আজও প্রবল উত্তেজনা! গতকাল এসএফআই এর বই বিক্রি নিয়ে পুলিশের তুমুল বাধাদান নিয়ে ধুন্ধুমার বাধে।
আজ কলেজ স্ট্রীটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই বই বিপণি খুললে পালটা এর পাশে বই এর বিপণি খুলতে আসে এবিভিপি। পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা দেখা দেয়।
সূত্রের খবর, আরএসএস, গেরুয়া শিবির প্রভাবিত এবিভিপি-র কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড টপকে এসএফআই এর বিপণির দিকে আসার চেষ্টা করেন। তাদের ফ্লেক্স ইত্যাদি ছিঁড়ে দেন। পুলিশ নীরব দর্শক বলে অভিযোগ এসএফআই এর। যদিও অনুমতি না থাকায় এবিভিপি-কে বই এর বিপণি করতে দেয়নি পুলিশ।
এবিভিপি অবশ্য এতে পিছু হঠতে রাজী নয়। প্রতিরোধে অটল এসএফআই ও। দুই পরস্পর বিরোধী ছাত্র সংগঠনের পারস্পরিক ধ্বনি, বিক্ষোভে উত্তাল আজও বই পাড়া চত্বর।
পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment