প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের ক্যামাক স্ট্রিটের অফিস পরিদর্শন করবে দমকল বিভাগ। মঙ্গলবার বিকেলে এই সংক্রান্ত একটি নোটিশ নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান কয়েকজন দমকল আধিকারিক। মঙ্গলবার বিকেলে দমকল আধিকারিকদের দেওয়া সেই নোটিশ গ্রহণ করেন বৈশ্বানর চট্টোপাধ্যায় ও আইনজীবী অর্ককুমার নাগ। নোটিশে জানানো হয়েছে, ১৯ নভেম্বর অফিস পরিদর্শনের পরিকল্পনা রয়েছে আধিকারিকদের। ৯এ ক্যামাক স্ট্রিটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পরিদর্শনের পর অফিস বন্ধ রাখার নোটিশ জারি করে দমকল। সেই নোটিশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করে তৃণমূল। আদালতে বিষয়টি ওঠার পর ওই কার্যালয় পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি সেখানে দমকলের পরিদর্শনের বিষয়ে নির্দেশ দেওয়া হয়। আদালতের সেই নির্দেশের প্রেক্ষিতেই এবার নোটিশ জারি করল দমকল।

Be the first to comment