রাতে ভয়াবহ আগুন কোলাঘাটের আবাসনে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাতে অন্ধকারে ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা ঘটে কোলাঘাটে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে এলাকা ছেড়ে সাধারণ মানুষ। ৭ জুন শনিবার রাত্রি আটটার দিকে একটি তিনতলা আবাসনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মিহিটিকিরি গ্রামে একটি বহুতলে এদিন রাত্রি আটটা নাগাদ আগুন লাগে। কোলাঘাট থানার উল্টোদিকে ১৬ নম্বর জাতীয় সড়কে পাশেই অবস্থিত এই আবাসন।

জাতীয় সড়কের পাশে এই তিন তলা আবাসনটি অবস্থিত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক প্রচেষ্টায় স্থানীয় মানুষজনেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে আতঙ্কে এলাকার ছাড়ে সাধারণ মানুষ। এই ঘটনা আবারও প্রমাণ করল আবাসনে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা উদাসীন বাড়ির মালিক-সহ ভাড়াটেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*