রোজদিন ডেস্ক , কলকাতা:- আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। আগামী দু’দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। তাই উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু।
উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বুধবারের পর থেকে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Be the first to comment