রোজদিন ডেস্ক, কলকাতা:- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাওড়া ডোমজুড় বাঁকড়া এলাকায় একটি চট কারখানা।ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। সকাল ৮.১৫ মিনিট নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ছুটে যায় স্থানীয়রা। জুট সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে।যদিও প্রশাসন সূত্রে এখনও কোনো হতাহতের খবর ঘটনার খবর নেই সেখানে।
এর মাত্র একদিন আগে হাওড়ায় বাগনান থানার অন্তর্গত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়েছিল পরপর বাড়ি, পুড়ে ছাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও। হাওড়ায় বাগনান থানার অন্তর্গত হ্যাল্যানে একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িগুলি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে হাত দেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কিশোরী সহ পরিবারের তিন সদস্য।

Be the first to comment